Sunday, November 9, 2008



অফিসিয়াল ট্যুরে খূলনা গেলাম। তোলার মতো ছবির প্রচুর উপাদান ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে।
হাটতে হাটতে দেখি ইটের ভাটা। ইট পোড়ানোর চুল্লি দেখেই মনে হলো ইচ্ছেমতো কন্ট্রাস্ট ব্যবহার করার মতো একটা ছবি আমার সামনে।

ছবির মাঝখানে অন্ধকারে যে ছোট আলো দেখা যাচ্ছে সেটা চুল্লির অন্যপ্রান্তে এরকমই আরেকটা প্রবেশপথ।







নদীর এপার-ওপার মাটি আনা নেওয়া করার জন্য এ ধরণের নৌকা ব্যবহার করা হয়। গিয়ে দেখি কিছুটা ভেঙে গেছে এমন একটা নৌকা সারাইয়ের কাজ চলছে। নিজেদের বিনিয়োগকে যত্ন করতে দেখে আনন্দ লাগলো।
ছবিতে যে ব্লু-কাস্ট বোঝা যাচ্ছে তা' চারপাশের নীলচে কাদামাটি থেকে প্রতিফলিত আলো।

No comments: